ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

অকাল বৃষ্টি ও বন্যায় ভাসছে বোরো ধান: ঋণের বোঝা আর ফসলের শোকে দিশাহারা কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে শত শত একর জমির পাকা বোরো ধান। মাঠের পর মাঠ এখন পানির নিচে, আর সেই পানিতেই পচন ধরছে সোনালি ফসলে। অনেক স্থানে ডুবে যাওয়া ধানে চারা গজিয়ে যাওয়ায় নিরুপায় হয়ে কাঁচা-পাকা ধানই কেটে ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকরা। হাড়ভাঙা খাটুনি আর চড়া সুদে ঋণ নিয়ে করা আবাদ চোখের সামনে নষ্ট হতে দেখে কান্নায় ভেঙে পড়ছেন তারা।

সুনামগঞ্জের হাওরগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বাঁধ ভেঙে পানি ঢোকায় বিস্তীর্ণ এলাকার ফসল এখন পানির নিচে। কৃষকরা বুকসমান পানিতে নেমে নৌকা বা ভেলায় করে ধান কাটার চেষ্টা করলেও রোদ না থাকায় সেই ধান শুকানো সম্ভব হচ্ছে না। একইভাবে হবিগঞ্জ, নওগাঁ ও ময়মনসিংহের নিচু এলাকাগুলোতেও ব্যাপক ফসলহানির খবর পাওয়া গেছে। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ ইতিমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় জরুরি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের টিকা সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন ও দেশে হামের প্রাদুর্ভাব: সায়েন্স জার্নালের রিপোর্ট

অকাল বৃষ্টি ও বন্যায় ভাসছে বোরো ধান: ঋণের বোঝা আর ফসলের শোকে দিশাহারা কৃষক

আপডেট সময় : ১১:৪৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬