ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার ভোরে বেনীপুর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা জিসান (৩৫) এবং নাচোল ভোলামোড় এলাকার সোহান (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে ধানসুরার দিকে যাওয়ার সময় একটি নাইটকোচকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান আরোহীরা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই আরোহীর মৃত্যু নিশ্চিত হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাত: ২ হাজার ৮০০ ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আপডেট সময় : ১০:৪৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬