আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্যবসায়িক সাম্রাজ্য সামলাতে এবং নিজের আইনি জটিলতা এড়াতে দেশে ফেরার জোর তৎপরতা চালাচ্ছেন আর্থিক খাতের বিতর্কিত ব্যক্তি ডা. জোনায়েদ শফিক। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে দুবাইয়ে বিলাসবহুল জীবনযাপন করা এই চিকিৎসক বর্তমানে নিজেকে ‘বিএনপিপন্থি’ হিসেবে জাহির করার চেষ্টা করছেন।
ডা. জোনায়েদের বিরুদ্ধে বর্তমানে অন্তত ২৬টি মামলা চলমান রয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তার দুর্নীতির প্রমাণ পেয়ে চার্জশিট দাখিল করেছে। এছাড়া তার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিচয় পরিবর্তনের মাধ্যমে আইনি গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে তিনি বিএনপির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তবে তার এই কৌশল কতটা কাজে আসবে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 

























