ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

দীর্ঘ ৮ বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক এবং হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব করে ১৮ সদস্যবিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই কমিটির অনুমোদন প্রদান করেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালে জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ সময় পর নতুন কমিটি আসায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ সদস্যের এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আবদুল্লাহ আল খালেদ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুসহ আরও ১৫ জনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা: ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

দীর্ঘ ৮ বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৩:২৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬