ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের বিক্ষোভ: জ্বালানি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি

জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। শনিবার বিকেলে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চ থেকে এই প্রতিবাদী কর্মসূচি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন অভিযোগ করেন, সরকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো এখনো বাস্তবায়ন করা হয়নি এবং রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। কৃত্রিমভাবে জ্বালানি সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট কাটা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। সমাবেশে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা: ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের বিক্ষোভ: জ্বালানি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি

আপডেট সময় : ১১:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬