ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ঝালকাঠিতে ইয়াবাসহ উপজেলা বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ইয়াবাসহ আলিফ তালুকদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলিফ রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার বাদুরতলা রোড এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে আলিফকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন এবং বিভিন্ন স্থানে মাদকের আসর পরিচালনা করতেন।

রাজাপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

ঝালকাঠিতে ইয়াবাসহ উপজেলা বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬