দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৩২১ সদস্যবিশিষ্ট হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নতুন এই কমিটিতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শনিবার জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের জুন মাসে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ৩০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৫৫ জন, সহ-সাধারণ সম্পাদক ৫৪ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক ৫৩ জনসহ মোট ৩২১ জন নেতা অন্তর্ভুক্ত হয়েছেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা আশা প্রকাশ করেন, এই পূর্ণাঙ্গ কমিটি আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে।
রিপোর্টারের নাম 
























