প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে ব্যাপক গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা গণভোটের রায় কার্যকর, জ্বালানি সংকট নিরসন এবং সংবিধান সংস্কারের দাবি জানিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত এই কর্মসূচি শেষে একটি বর্ণাঢ্য মিছিল বাগুর বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। আয়োজকরা জানিয়েছেন, জনদাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 
























