ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ঝিনাইদহে বাসে সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ১ কেজি ৫১০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব-৬। শনিবার দুপুরে যশোর রোডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, সাতক্ষীরা থেকে চাপাইনবাবগঞ্জগামী বাসটিতে তল্লাশির সময় সিটের নিচে একটি ব্যাগ পাওয়া যায়, যার ভেতরে এই বিপুল পরিমাণ মাদক লুকানো ছিল। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৫৫ লক্ষ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

ঝিনাইদহে বাসে সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

আপডেট সময় : ১০:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬