ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

দাউদকান্দিতে ৪০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাতেমা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় অস্থায়ী চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বাস থেকে নেমে পালানোর সময় সন্দেহভাজন ওই নারীকে নারী পুলিশের সহায়তায় আটক করা হয়। তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার ফাতেমা কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

দাউদকান্দিতে ৪০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬