জুলাই সনদ বাস্তবায়ন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি চান্দিনার পালকি সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন অর্থনৈতিক নীতির সমালোচনা করে বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা এখন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে রাজপথে আন্দোলনের তীব্রতা আরও বাড়ানো হবে।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন জনগণের প্রাণের দাবি। এটি উপেক্ষা করে দেশ পরিচালনা করা সম্ভব নয়। সমাবেশে জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং জনগণের জীবনযাত্রা সহজ করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























