ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ: ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি

গণভোটের রায় ও জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে জোটের নেতাকর্মীরা একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে জাতীয় সংসদে বিল পাস করে এই সনদ কার্যকর করতে হবে। অন্যথায় সরকারকে হঠাতে রাজপথে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের সাধারণ মানুষ আর কোনো রাজনৈতিক তামাশা সহ্য করবে না। ফ্যাসিস্ট সরকারের পতনের উদাহরণ টেনে তারা বলেন, জনগণের দাবি উপেক্ষা করলে পালানোর পথও পাওয়া যাবে না। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে কঠোর আন্দোলনের মুখে পড়তে হবে বলে তারা সতর্ক করেন। সমাবেশে জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়াসহ জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা: ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ: ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি

আপডেট সময় : ০৮:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬