জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার মূল শর্ত হলো মানুষের প্রতি ভালোবাসা ও জনকল্যাণমূলক কাজ। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মাধ্যমেই ইসলামের আদর্শের বিজয় ত্বরান্বিত করা সম্ভব। শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল জোন আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম হলো গণসম্পৃক্ততা। ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতিটি মানুষের দোরগোড়ায় ইসলামের সুমহান আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে। এসময় তিনি দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জোন পরিচালক হেমায়েত হোসাইনের সভাপতিত্বে এবং আতাউর রহমান সরকারের সঞ্চালনায় শিক্ষাশিবিরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























