আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী বলেছেন, মাজারে গিয়ে কোরআন তিলাওয়াত ও জিকির-আসকার করা সুন্নাহসম্মত। কিন্তু একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে আমাদের ‘মাজার পূজারি’ হিসেবে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। শনিবার চাঁদপুরের মতলব উত্তরের ফরাজীকান্দি দরবার শরীফে আয়োজিত এক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, জাতীয় সংসদে মিলেমিশে কাজ করার কথা বলা হলেও মাঠপর্যায়ে অনেকে আগের চেয়েও বেশি ফ্যাসিবাদ ও অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানীর সভাপতিত্বে মাহফিলটি পরিচালনা করেন মাওলানা জাকারিয়া শিকদার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























