অকাল বন্যায় ফসল হারিয়ে দিশেহারা হাওর অঞ্চলের কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণে বিজ্ঞানসম্মত গবেষণার দাবিতে মানববন্ধন করেছে ‘হাওর অঞ্চলবাসী, ঢাকা’। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা হাওর এলাকার স্থায়ী ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে জানানো হয়, চলতি বোরো মৌসুমে তিন দফা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ৪৫ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এছাড়া শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৮০০ হেক্টর জমি। কৃষকদের দুর্দশা লাঘবে সংগঠনের পক্ষ থেকে নয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবির মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য সহায়তা ও ঋণ মওকুফ, নদী ও খাল খননের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করা, অপরিকল্পিত সড়ক নির্মাণ বন্ধ করা এবং হাওর সমস্যার সমাধানে বিশেষজ্ঞ পর্যায়ের গবেষণার ভিত্তিতে স্লুইস গেট নির্মাণ। দুর্নীতিমুক্ত বাঁধ নির্মাণ ও কৃষকদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হাওরের বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
রিপোর্টারের নাম 

























