ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন: এ টি এম আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সমৃদ্ধ দেশ গড়ার কারিগর ছিলেন।

শনিবার বিকেলে রংপুরের বদরগঞ্জ হাইস্কুল অডিটোরিয়ামে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান। আজহারুল ইসলাম বলেন, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড, তাই তাদের সামাজিক ও আর্থিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি অভিযোগ করেন, বিগত সরকারগুলো শিক্ষা খাতকে দলীয়করণ করে এর মান নষ্ট করেছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের আবাসন ও বেতন বৈষম্য দূর করা গেলে শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে। তিনি সংসদ সদস্য হিসেবে শিক্ষকদের সকল যৌক্তিক দাবি জাতীয় সংসদে তুলে ধরার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাধারণ শিক্ষকরা উপস্থিত থেকে তাদের পেশাগত নানা সমস্যার কথা তুলে ধরেন। এর আগে সকালে তিনি তারাগঞ্জ উপজেলায়ও শিক্ষকদের সাথে অনুরূপ একটি মতবিনিময় সভায় অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা: ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন: এ টি এম আজহারুল ইসলাম

আপডেট সময় : ০৭:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬