ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

সান্তাহারে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ের সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক বিএনপি নেতা। শনিবার দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। আহত ইকবাল হোসেন (৬২) সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সান্তাহার রেলগেট এলাকায় রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের কাজ চলছিল। এ সময় ইকবাল হোসেনসহ স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে বাধা দেন এবং জনস্বার্থে রাস্তাটি পরিষ্কার রাখার অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু এবং সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের মূল দায়িত্ব রেল কর্তৃপক্ষের। তবে ওই এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর কর্তৃপক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে জনবল নেবে ১৩৯ জন

সান্তাহারে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতা

আপডেট সময় : ০৭:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬