চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে ভুক্তভোগী তরুণী তার খালার বাড়িতে যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে আবু তাহের নামে এক ব্যক্তি তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে অন্যান্য অভিযুক্তরা বিষয়টি জানতে পেরে তরুণীকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি বিলে নিয়ে যায় এবং সেখানে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার আসামিরা হলেন— রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
রিপোর্টারের নাম 

























