মাগুরার শ্রীপুরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোহাটা গ্রামের স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে শুক্রবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
হামলাকারীরা শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি বেশ কয়েকটি গোয়ালঘর ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আক্রান্ত পরিবারগুলো এখন চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিপোর্টারের নাম 

























