ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

নরসিংদীতে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই খুন

নরসিংদী শহরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই আল আমিন (৩০) নিহত হয়েছেন। শনিবার সকালে শহরের সাটিরপাড়া এলাকার পেট্রোল পাম্পের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আল আমিন রায়পুরার নিলক্ষা ইউনিয়নের বাসিন্দা নুর ইসলামের ছেলে।

নিহতের স্বজনদের দাবি, পারিবারিক বিরোধ ও প্রেমের প্রস্তাব সংক্রান্ত জটিলতা নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ছোট ভাই হাসান ও নাইম নামের অপর এক ব্যক্তিকে আটক করেছে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

নরসিংদীতে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই খুন

আপডেট সময় : ০৫:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬