ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে তথ্যদাতাকেই আসামি করার অভিযোগ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে গভীর রহস্য ও অসংগতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পুলিশের কাছে মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহায়তা করা ব্যক্তিদেরই উল্টো মামলার আসামি করা হয়েছে। মামলার বাদী এসআই নূর মোহাম্মদ এবং এএসআই আপেল মাহমুদের বিরুদ্ধে পেশাদারিত্বহীন আচরণের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

অনুসন্ধানে জানা যায়, মামলার প্রধান আসামি হাসানকে ঘটনার আগে পুলিশের পক্ষ থেকেই একাধিকবার ফোন করা হয়েছিল এবং তিনি নিজেই তথ্য দিয়ে পুলিশকে ঘটনাস্থলে ডেকেছিলেন। অথচ তাঁকেই এখন মামলার প্রধান আসামি করা হয়েছে। এছাড়া পুলিশের হামলায় আহত ব্যক্তি এবং স্থানীয় সাধারণ বাসিন্দাদেরও এই মামলায় জড়ানোর অভিযোগ রয়েছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের ভাষ্যমতে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে ভুক্তভোগীদের সাহায্য না করে উল্টো হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে তথ্যদাতাকেই আসামি করার অভিযোগ

আপডেট সময় : ০৫:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬