ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

টিটন হত্যা মামলা: পিচ্চি হেলালের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ নিহতের পরিবারের

রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাইম আহমেদ টিটন হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই ও মামলার বাদী খন্দকার সাঈদ আক্তার রিপন এই দাবি করেন। তিনি বলেন, হেলাল সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও বার্তা ছড়িয়ে তদন্ত কর্মকর্তাদের বিভ্রান্ত করার অপকৌশল নিয়েছে।

সংবাদ সম্মেলনে রিপন আরও জানান, তাদের পরিবারের মধ্যে কোনো অভ্যন্তরীণ কোন্দল নেই এবং পিচ্চি হেলালের দাবি করা পারিবারিক কলহের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। মূলত রাজধানীর ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় আধিপত্য বিস্তার এবং আসন্ন কোরবানির পশুর হাটের নিয়ন্ত্রণ বজায় রাখতেই পরিকল্পিতভাবে টিটনকে হত্যা করা হয়েছে। এর আগে কারাগারে থাকাকালীনও টিটনের সঙ্গে হেলালের বিরোধ সৃষ্টি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

নিহত টিটনের পরিবার পিচ্চি হেলালের ব্যবহৃত সকল মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার দাবি জানিয়েছে। তারা আশঙ্কা করছেন, হেলালের দাপট ও অপপ্রচারের কারণে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং মূল হোতাসহ জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

টিটন হত্যা মামলা: পিচ্চি হেলালের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ নিহতের পরিবারের

আপডেট সময় : ০৪:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬