ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

লক্ষ্মীপুরে মুক্তিপণ দাবির পর অপহৃত অটোচালকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে রাজিব নামে ১৮ বছর বয়সী এক অটোরিকশা চালককে অপহরণের পর হত্যা করা হয়েছে। অপহরণকারীরা ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও শেষ পর্যন্ত বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চর এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে রাজিব নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তার বাবার ফোনে কল দিয়ে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করে। স্থানীয়রা জানান, শিমুলতলা এলাকায় এক ব্যক্তিকে রাজিবের অটোরিকশাটি নিয়ে যেতে দেখা গিয়েছিল, তবে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, শনিবার দুপুরে ক্যাম্পের হাট স্কুলের পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ ও অটোরিকশা চুরির বিষয়টি মাথায় রেখে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

লক্ষ্মীপুরে মুক্তিপণ দাবির পর অপহৃত অটোচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬