ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা সম্পন্ন

ভোলার তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি বা হীরকজয়ন্তী উৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। উৎসবটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে শুক্রবার সকালে বিদ্যালয় মিলনায়তনে উদযাপন পরিচালনা কমিটির প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বপনকে সদস্যসচিব করে একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা উৎসবের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিদ্যালয়টির ১৯৬৯ ব্যাচের শিক্ষার্থী ও সাবেক প্রধান শিক্ষক বিপুল চন্দ্র মজুমদার বলেন, এই বিদ্যাপীঠের বহু শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন। হীরকজয়ন্তী অনুষ্ঠানের মাধ্যমে কয়েক দশকের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি হবে। এটি কোনো রাজনৈতিক আয়োজন নয়, বরং এটি একটি সর্বজনীন মিলনমেলা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে এবং ইতিমধ্যে এক হাজারেরও বেশি শিক্ষার্থী নিবন্ধিত হয়েছেন। অনুষ্ঠানটি সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা সম্পন্ন

আপডেট সময় : ০৩:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬