ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

‘সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য জাতিকে পিছিয়ে দিচ্ছে’: মানারাত ভিসি

শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান বিভাজন দূর করার আহ্বান জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, এই ধরনের বৈষম্য ও বিভেদ জাতিকে মানসিকভাবে দুর্বল করে দেয়। দেশের মানবসম্পদ উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা যথাযথ স্বীকৃতি ও সরকারি সহায়তা থেকে এখনো বঞ্চিত।

গাজীপুরের টঙ্গীতে আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আব্দুর রব প্রশ্ন তোলেন, পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৭০ শতাংশ বৃত্তি বরাদ্দ থাকলেও বেসরকারি শিক্ষার্থীদের জন্য কেন মাত্র ৩০ শতাংশ রাখা হয়েছে? তিনি এই বৈষম্য নিরসনে এবং জাতীয় উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

উপাচার্য আরও বলেন, নতুন প্রজন্মকে মাদক, অপসংস্কৃতি এবং প্রযুক্তির অপব্যবহার থেকে রক্ষা করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেবল পাঠ্যবই নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার মাধ্যমেই একটি আদর্শ জাতি গঠন সম্ভব। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের টিকা সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন ও দেশে হামের প্রাদুর্ভাব: সায়েন্স জার্নালের রিপোর্ট

‘সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য জাতিকে পিছিয়ে দিচ্ছে’: মানারাত ভিসি

আপডেট সময় : ০২:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬