ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

নওগাঁর পোরশায় তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

নওগাঁর পোরশা উপজেলায় জ্বালানি তেলের ওজনে কারচুপির দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরাইগাছী বাজারে অবস্থিত ‘নাহার ফিলিং স্টেশনে’ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়ায় পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নাহার ফিলিং স্টেশনে ডিজেল পরিমাপের সময় দেখা যায়, প্রতি ৫ লিটারে ১১০ গ্রাম করে তেল কম দেওয়া হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই অপরাধে পাম্প কর্তৃপক্ষকে আর্থিক দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

জরিমানা আদায়ের পাশাপাশি পাম্পের ওজনের ত্রুটি সংশোধন করে পুনরায় তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাত: ২ হাজার ৮০০ ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন

নওগাঁর পোরশায় তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬