ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

শিক্ষক সংকটে ধুঁকছে নিয়ামতপুরের বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে মাত্র দুজন শিক্ষক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। গত এক বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় এবং একজন সহকারী শিক্ষক চাকরি ছেড়ে দেওয়ায় পাঠদান কার্যক্রমে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এখানে মোট ৬১ জন শিক্ষার্থী পড়াশোনা করছে, যার একটি বড় অংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর। শিক্ষক স্বল্পতার কারণে নিয়মিত সব বিষয়ের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, দাপ্তরিক কাজে তাকে উপজেলা শিক্ষা অফিসে যেতে হলে পুরো বিদ্যালয়ের দায়িত্ব আরেকজন শিক্ষকের ওপর পড়ে যায়, ফলে পাঠদান প্রায় বন্ধ হয়ে পড়ে। দ্রুত নতুন শিক্ষক নিয়োগ এবং একজন অফিস সহায়ক পদায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাত: ২ হাজার ৮০০ ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন

শিক্ষক সংকটে ধুঁকছে নিয়ামতপুরের বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময় : ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬