দক্ষিণ লেবাননের নাবাতিহ ও সিডন অঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনীর পৃথক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
নাবাতিহের হাবুশ শহরে চালানো হামলায় আটজন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন। সেখানে উদ্ধার অভিযান চলাকালীন আরও ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, সিডনের জরাইরিয়াহ শহরে পৃথক বিমান হামলায় দুই নারীসহ চারজন নিহত এবং চারজন আহত হন। ইসরায়েলের এই অব্যাহত হামলায় দক্ষিণ লেবাননের জনপদে চরম আতঙ্ক ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 





















