ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল: ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হচ্ছেন। ডেনভারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাতাসের তীব্র বেগে আগুন দ্রুত লোকালয়ে ছড়িয়ে পড়ছে। বর্তমানে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রায় ৪০টি বড় ধরনের দাবানল সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ‘অ্যাসপেন অ্যাকার্স’ নামক এলাকায়। মাত্র এক রাতেই এই আগুন ৪৪ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে, যা এ পর্যন্ত প্রায় ২৭২ বর্গকিলোমিটার এলাকা ভস্মীভূত করেছে। এই অগ্নিকাণ্ডে অন্তত ১৬০টি বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী খরা, অপর্যাপ্ত তুষারপাত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় কলোরাডো সিটির প্রায় দুই হাজার ২০০ বাসিন্দাকে জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের ধোঁয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলোরাডো ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। দাবানলের ঝুঁকির কারণে অনেক এলাকায় ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের আতশবাজি প্রদর্শনী বাতিল করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষের অভিযোগ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় ডায়েরি

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল: ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে হাজারো মানুষ

আপডেট সময় : ১১:৫৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬