ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

খামেনির জানাজা ঘিরে সর্বোচ্চ সতর্কতায় ইরান, তেহরানের আকাশপথ বন্ধ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, জানাজা চলাকালীন বা পরবর্তী সময়ে ইরানের ওপর কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করা হলে তার বিধ্বংসী জবাব দেওয়া হবে। ইসরায়েলের পক্ষ থেকে খামেনির উত্তরসূরি মোজতবা খামেনিকে লক্ষ্যবস্তু করার হুমকির পর এই সতর্কতা এল।

নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের আকাশপথ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রাজপথে টহল জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। ইরান আশঙ্কা করছে, বিশাল জনসমাগম এবং দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল বা কোনো সশস্ত্র গোষ্ঠী হামলা চালাতে পারে। বিশেষ করে কুর্দি, আরব ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর পাশাপাশি নির্বাসিত মুজাহিদিন-ই-খালক সংগঠনের নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান।

সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরান স্থল ও আকাশ—উভয় পথেই হামলার আশঙ্কা করছে। জানাজায় লাখ লাখ মানুষের নিরাপত্তা এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের জীবন রক্ষায় কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না দেশটি। ফলে তেহরানজুড়ে এখন নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষের অভিযোগ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় ডায়েরি

খামেনির জানাজা ঘিরে সর্বোচ্চ সতর্কতায় ইরান, তেহরানের আকাশপথ বন্ধ

আপডেট সময় : ১১:৫১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬