ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিল পেন্টাগন

জার্মানিতে মোতায়েন থাকা প্রায় ৫ হাজার মার্কিন সেনাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর ক্রমবর্ধমান দূরত্বের কারণেই ন্যাটো মিত্র জার্মানির বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক উত্তপ্ত বাক্যবিনিময়ের পর ট্রাম্প জার্মানি থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন। মের্ৎস মন্তব্য করেছিলেন যে, ইরান যুদ্ধ বন্ধের শান্তি আলোচনায় তেহরান যুক্তরাষ্ট্রকে ‘অপমান’ করছে। বিশ্লেষকদের মতে, চ্যান্সেলরের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জের মুগা খান মসজিদ: চারশ বছরের পুরনো মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিল পেন্টাগন

আপডেট সময় : ০৫:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬