ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

রাবির বিজয়-২৪ হলে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে লিচু বিতরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলে এক ব্যতিক্রমী ও আনন্দঘন উদ্যোগ নেওয়া হয়েছে। হলের নিজস্ব গাছের ফল পেড়ে তা সাধারণ শিক্ষার্থীদের রুমে রুমে পৌঁছে দিয়েছেন হল সংসদের নেতারা। শুক্রবার দুপুরে হলের প্রোভোস্ট অধ্যাপক মো. জামিরুল ইসলামের উপস্থিতিতে এই ফল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, হলের গাছগুলো থেকে প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করে পিএইচডি ব্লকসহ ১৩৫টি রুমের শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে। প্রতিটি রুমে প্রায় ২৫ থেকে ৩০টি করে তাজা লিচু পৌঁছে দেওয়া হয়। হল সংসদের ভিপি রাসেল মিয়া জানান, শিক্ষার্থীদের মাঝে হলের সম্পদের অধিকার নিশ্চিত করতেই এই আয়োজন। এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে যেমন উৎসবের আমেজ তৈরি করেছে, তেমনি হল জীবনে যোগ করেছে এক ভিন্নমাত্রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের টিকা সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন ও দেশে হামের প্রাদুর্ভাব: সায়েন্স জার্নালের রিপোর্ট

রাবির বিজয়-২৪ হলে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে লিচু বিতরণ

আপডেট সময় : ০৮:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬