ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুদ্ধ বন্ধে পাকিস্তানকে ইরানের নতুন প্রস্তাব, নজর এখন ট্রাম্পের দিকে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে একটি সংশোধিত শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এক ইরানি কূটনীতিক এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন এই প্রস্তাবটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এর আগে ইরানের দেওয়া একটি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করেছিলেন। আগের প্রস্তাবে যুদ্ধবিরতির পর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা থাকলেও, ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধ চলাকালীন অবস্থাতেই চুক্তিতে পৌঁছানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন এই সংশোধিত প্রস্তাবে ইরান কী ধরনের শর্ত যুক্ত করেছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত নিরসনে পাকিস্তান শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জের মুগা খান মসজিদ: চারশ বছরের পুরনো মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন

যুদ্ধ বন্ধে পাকিস্তানকে ইরানের নতুন প্রস্তাব, নজর এখন ট্রাম্পের দিকে

আপডেট সময় : ০৮:৪৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬