ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

গাজার শিশুর না আঁকা ছবি: এক খালি ক্যানভাসে হারানো স্বপ্নের হাহাকার

যুক্তরাজ্যের ব্রাইটনে আয়োজিত ফিলিস্তিনি শিশুদের এক চিত্র প্রদর্শনীতে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়েছে। সেখানে অনেক রঙিন ও আবেগঘন ছবির মাঝে একটি সম্পূর্ণ খালি ক্যানভাস ঝোলানো হয়েছে। এই ক্যানভাসটি ছিল আট বছর বয়সী ফিলিস্তিনি শিশু গাজী রমজানের, যে তার স্বপ্নগুলো রঙ-তুলিতে ফুটিয়ে তোলার আগেই না ফেরার দেশে চলে গেছে।

গাজী স্বপ্ন দেখত একটি বড় শপিং মলের ছবি আঁকার, যেখানে সে মনের আনন্দে ঘুরে বেড়াবে এবং নিজের পছন্দমতো জিনিস কিনবে। কিন্তু ২০২৪ সালের এপ্রিলে ইসরায়েলি বাহিনীর হামলায় তার সেই সাধারণ শৈশব ও স্বপ্ন চিরতরে থেমে যায়। গাজীর শিল্পকলা শিক্ষক ক্লিওপেট্রা নাঈম জানান, শিশুটি যা যা আঁকতে চেয়েছিল তার সব উপকরণ তিনি সংগ্রহ করে তার শোকাতুর মায়ের হাতে তুলে দিয়েছেন। এই প্রদর্শনীটি বিশ্ববাসীর সামনে গাজার শিশুদের বিপন্ন শৈশব এবং যুদ্ধের ভয়াবহ বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জের মুগা খান মসজিদ: চারশ বছরের পুরনো মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন

গাজার শিশুর না আঁকা ছবি: এক খালি ক্যানভাসে হারানো স্বপ্নের হাহাকার

আপডেট সময় : ০৮:৪৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬