ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় সুদানে ত্রাণ সরবরাহে সংকট: ব্যয় বেড়েছে দ্বিগুণ

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে সুদানের মানবিক সহায়তা কার্যক্রমে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, সংঘাতের কারণে সুদানে ত্রাণ পৌঁছানোর খরচ যেমন দ্বিগুণ হয়েছে, তেমনি সরবরাহের সময়সীমাও অনেক বেড়ে গেছে। বিশেষ করে হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে অস্থিতিশীলতা এবং বন্দরগুলোতে জটের কারণে এই সংকট তৈরি হয়েছে।

ইউএনএইচসিআরের মুখপাত্র কার্লোটা উলফ জানিয়েছেন, আগে দুবাই থেকে যে ত্রাণ সরাসরি সুদান পৌঁছাত, এখন অস্থিতিশীল পরিস্থিতির কারণে তা ইউরোপ হয়ে কেপ অব গুড হোপ ঘুরে পাঠাতে হচ্ছে। এর ফলে ত্রাণবাহী জাহাজগুলোর গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত ২৫ দিন সময় লাগছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিমা খরচ বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয় ৯ লাখ ২৭ হাজার ডলার থেকে লাফিয়ে ১৮ লাখ ৭০ হাজার ডলারে দাঁড়িয়েছে।

জাতিসংঘের মতে, সুদান বর্তমানে বিশ্বের অন্যতম বড় বাস্তুচ্যুতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। লাখ লাখ মানুষ জরুরি ত্রাণের অপেক্ষায় থাকলেও এই বাড়তি খরচ ও বিলম্বের কারণে মানবিক বিপর্যয় আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যারা জীবন বাঁচাতে সহায়তার ওপর নির্ভরশীল, তারা সময়মতো প্রয়োজনীয় সামগ্রী না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জের মুগা খান মসজিদ: চারশ বছরের পুরনো মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন

মধ্যপ্রাচ্য উত্তেজনায় সুদানে ত্রাণ সরবরাহে সংকট: ব্যয় বেড়েছে দ্বিগুণ

আপডেট সময় : ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬