ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ফের হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড বৃদ্ধি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক সপ্তাহের যুদ্ধবিরতি চললেও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধের ৬৩তম দিনে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় হামলার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধকে ‘অসহনীয়’ বলে আখ্যা দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বৃহস্পতিবার রাতে তেহরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর পাওয়া গেছে। তাসনিল ও ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, সন্দেহভাজন ড্রোন লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। এদিকে লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত তার নাগরিকদের ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।

এই সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭ শতাংশ বেড়ে ১২৬.৪১ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে তেলের বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে আগ্রহী: ডোনাল্ড ট্রাম্পের দাবি

ফের হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড বৃদ্ধি

আপডেট সময় : ০৪:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬