পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী বিভিন্ন বুথফেরত জরিপ বা এগজিট পোলকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার কৌশল হিসেবেই এসব জরিপ প্রচার করা হচ্ছে। মমতা আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা দিয়েছেন যে, এবারের নির্বাচনে তৃণমূল অন্তত ২২৬টি আসনে জয়লাভ করবে।
রেকর্ড ৯২.৪৭ শতাংশ ভোট পড়ার বিষয়টি উল্লেখ করে মমতা বলেন, মানুষের জনরায়ের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তিনি জরিপগুলোকে জনমতকে প্রভাবিত করার একটি গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে দলীয় কর্মীদের ধৈর্য ধারণ এবং যেকোনো উসকানি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। আগামী সোমবার ভোট গণনার পর প্রকৃত ফলাফল জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 






















