ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

চাটমোহরে ৪ নারী দালালের কারাদণ্ড, ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের প্রতারিত করার অভিযোগে চার নারী দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে এই চক্রটি অসহায় রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছিল। অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা তাদের আটক করে প্রশাসনের হাতে তুলে দেয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী তাদের প্রত্যেককে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রহিমা (৩৩), অনিতা (৪৫), জেসমিন আক্তার (৩৭) ও নার্গিস (৩০)। তারা সবাই চাটমোহর পৌর এলাকার বাসিন্দা। এই অভিযানের মাধ্যমে সাধারণ রোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

একই অভিযানে হাসপাতালের সামনে অবস্থিত ‘পদ্মা ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার’-এ তল্লাশি চালানো হয়। বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে একটির কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং অন্যটিকে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাত: ২ হাজার ৮০০ ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন

চাটমোহরে ৪ নারী দালালের কারাদণ্ড, ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আপডেট সময় : ০২:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬