ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক আনুষ্ঠানিক বিবৃতিতে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই জলসীমায় কোনো ধরনের বিদেশি অপতৎপরতা বা শত্রুতা সহ্য করা হবে না এবং তেহরান নিজস্ব পানিপথের নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধ আরও কয়েক মাস বলবৎ থাকতে পারে। ট্রাম্পের দাবি, ইরান যতক্ষণ না যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিয়ে সমঝোতায় পৌঁছাচ্ছে, ততক্ষণ এই চাপ অব্যাহত থাকবে। দুই দেশের এই বিপরীতমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 






















