মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের মতো বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের ইনস্টিটিউট মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়, যা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবু বকর সিদ্দিক, পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মঞ্জুর মুর্শেদ সুমনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মো. ওসমান গনি এতে সভাপতিত্ব করেন। সভায় আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, মো. হুমায়ুন কবির, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















