লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আর্থিক সক্ষমতা খর্ব করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় মিত্র দেশগুলো। হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ১৬ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আল-কার্দ আল-হাসান এবং বায়ত আল-মাল। এর মধ্যে আল-কার্দ আল-হাসান একটি সুদমুক্ত ঋণদানকারী সংস্থা হিসেবে পরিচিত হলেও, এটি হিজবুল্লাহর অর্থায়নের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত। উল্লেখ্য যে, হিজবুল্লাহ এই সংস্থার মাধ্যমে লেবাননে স্কুল, হাসপাতাল ও বিভিন্ন সামাজিক সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে।
এই সম্মিলিত পদক্ষেপটি নিয়েছে ‘টেররিস্ট ফাইন্যান্সিং টার্গেটিং সেন্টার’ (টিএফটিসি)। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে গঠিত এই জোটে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রয়েছে বাহরাইন, কুয়েত, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। মূলত সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধের লক্ষ্যেই এই দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
রিপোর্টারের নাম 
























