রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে হল প্রশাসন ও হল সংসদ। বৃহস্পতিবার হলের গেস্টরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২২ জন শিক্ষার্থীর হাতে এককালীন আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
মন্নুজান হল সংসদের ভিপি সুমাইয়া জাহান জানান, শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সাহস জোগাতে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. মোছা. আশীয়ারা খাতুন বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে হল প্রশাসন সবসময় পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থী কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 























