ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ইলেকট্রিক স্কুল বাস আমদানিতে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ইলেকট্রিক স্কুল বাস আমদানির ওপর সকল প্রকার শুল্ক ও কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বা তাদের পক্ষে আমদানিকারকরা কোনো ধরনের কাস্টমস ডিউটি, ভ্যাট বা আগাম আয়কর ছাড়াই এই বাস আমদানি করতে পারবেন।

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, এই বাসগুলোর রঙ হতে হবে হলুদ এবং এতে স্পষ্ট করে ‘স্টুডেন্ট বাস’ বা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকতে হবে। এই সুবিধার ফলে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবহন খরচ অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। এনবিআর জানিয়েছে, আবেদনের ১০ কার্যদিবসের মধ্যে এই শুল্ক অব্যাহতির বিষয়টি নিষ্পত্তি করা হবে। এর মাধ্যমে জ্বালানি সাশ্রয় ও যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুশ-ইনের নতুন রুট কি ময়মনসিংহ-শেরপুর সীমান্ত?

ইলেকট্রিক স্কুল বাস আমদানিতে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা

আপডেট সময় : ১০:০০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬