ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আনন্দঘন পরিবেশে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সুপার স্পেশালাইজড হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। দিবসটি উপলক্ষে র‍্যালি ছাড়াও বৃক্ষরোপণ এবং রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণের আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তার বক্তব্যে বিএমইউকে আন্তর্জাতিক মানের গবেষণাকেন্দ্র ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের মানুষ যাতে জটিল রোগের চিকিৎসার জন্য বিদেশমুখী না হয়, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়। সাশ্রয়ী নীতির কথা মাথায় রেখে এবারের আয়োজন সংক্ষিপ্ত করা হলেও এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। কর্মসূচির আওতায় হাসপাতালের বিভিন্ন স্থানে শতাধিক ফলজ ও ওষুধি বৃক্ষ রোপণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ, শপথের প্রস্তুতি

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৮:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬