ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০শে মার্চ সশরীরে উপস্থিত এবং নতুন করে পছন্দক্রম পূরণকারীদের মধ্য থেকে নির্বাচিতদের জন্য বিভিন্ন ইউনিটের শূন্য আসনে (৫ম ধাপ) ভর্তি ও পছন্দক্রম পূরণের কার্যক্রম ১ মে থেকে শুরু হয়ে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। একই সময়ে শিক্ষার্থীদের অনলাইনে মাইগ্রেশন বন্ধ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরবর্তীতে ৪ মে মাইগ্রেশন তালিকা ও ৫ম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ৫ মে থেকে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। এরপর ১০ মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। সব প্রক্রিয়া শেষে ১৭ জুন থেকে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: গণমাধ্যমের ইতিবাচক প্রভাব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

আপডেট সময় : ০৭:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬