ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নৌ পুলিশের সপ্তাহব্যাপী অভিযান: সোয়া কোটি টাকার জাল ও মাছ জব্দসহ আটক ১২৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও চিংড়ির রেণু জব্দ করার পাশাপাশি ১২৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার নৌ পুলিশের মিডিয়া উইং থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গত সাত দিনের অভিযানে প্রায় ৩ কোটি ৮০ লাখ ৪৪ হাজার ৯২০ মিটার অবৈধ কারেন্ট জাল, ৩ হাজার ৯৩৮ কেজি মাছ এবং বিপুল পরিমাণ চিংড়ির রেণু উদ্ধার করা হয়েছে। এছাড়া মৎস্য আইন লঙ্ঘন, বেপরোয়া গতিতে নৌযান চালানো এবং নদী দূষণসহ বিভিন্ন অপরাধে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নদী থেকে ২৫১টি অবৈধ ঝোপঝাড় ধ্বংস করা হয় এবং ৪১টি বাল্কহেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

নৌ পুলিশ আরও জানিয়েছে, জব্দ করা অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া চিংড়ির রেণুগুলো পুনরায় জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে দুটি মরদেহও উদ্ধার করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উল্লাস: অনুষ্ঠিত হলো ফ্লোরিডা স্টেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নৌ পুলিশের সপ্তাহব্যাপী অভিযান: সোয়া কোটি টাকার জাল ও মাছ জব্দসহ আটক ১২৫

আপডেট সময় : ০৫:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬