ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধি কার্যকর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে। এর ফলে শিক্ষকরা বর্ধিত হারে বাড়িভাড়া পাবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি মীমাংসিত এবং জুলাই মাস থেকেই শিক্ষক-কর্মচারীরা এই বর্ধিত বাড়িভাড়া পাবেন। এর আগে গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়াতে সম্মতি দিয়েছিল।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্র অনুযায়ী, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা কিছু শর্ত সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ থেকে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ, অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হয়েছিল। আজ থেকে সেই বর্ধিত হার কার্যকর হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে উত্তেজনা: পাকিস্তানে আফগানিস্তানের ড্রোন হামলা, ৪টি ভূপাতিত করার দাবি

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধি কার্যকর

আপডেট সময় : ০৩:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬