ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোয় জড়িত ভিপি ইমির জামিন মঞ্জুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

গত ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাদের বাধা দেয়।

এক পর্যায়ে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজ ইমি এবং আরেকজনকে জোর করে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে। পরদিন রোববার আটক তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে উত্তেজনা: পাকিস্তানে আফগানিস্তানের ড্রোন হামলা, ৪টি ভূপাতিত করার দাবি

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোয় জড়িত ভিপি ইমির জামিন মঞ্জুর

আপডেট সময় : ০২:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬