নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত জুট মিলের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১১। বুধবার রাতে আটি ওয়াপদা কলোনি সংলগ্ন মনোয়ারা জুট মিলের প্রবেশপথ থেকে এই গুলিগুলো উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক ধারণা, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্রের সঙ্গে এই গুলিগুলোও নেওয়া হয়েছিল।
র্যাব-১১-এর লে. কমান্ডার মো. নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর গুলিগুলো লুকানো ছিল। উদ্ধারকৃত গুলিগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাবের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 

























