ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন যে, দেশটির নৌ অবরোধের মেয়াদ বৃদ্ধি কোনোভাবেই সহ্য করা হবে না। গত বৃহস্পতিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, অবরোধ অব্যাহত থাকলে ইরান এর উপযুক্ত জবাব দেবে।
রেজাই আরও বলেন, ‘এই ধরনের অবরোধ কার্যত কোনো ফল দেয়নি এবং তারা এটি কার্যকরও করতে পারেনি। ভারত মহাসাগর অত্যন্ত বিশাল এবং আমরা সহজেই এর মধ্য দিয়ে যেতে পারি; আমরা ইতোমধ্যেই তা করেছি।’ তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘমেয়াদি নৌ অবরোধের জন্য প্রস্তুতি নিতে তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন।
এছাড়াও, রেজাই জনগণকে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, ছয় সপ্তাহেরও বেশি সময় আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। এ প্রসঙ্গে রেজাই বলেন, ‘সর্বোচ্চ নেতা তরুণ, সুস্থ ও উদ্যমী আছেন এবং দেশের বিষয়াদি পরিচালনা করছেন।’
রিপোর্টারের নাম 























